রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

মসজিদুল হারাম জীবাণুমুক্ত করবে রোবট স্যানিটাইজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পরে খুলে দেয়া হয় মুসলিম বিশ্বের পবিত্রতম স্থান মসজিদুল হারাম। তবে সেখানে প্রতিদিন কয়েক দফা জীবাণুমুক্তকরণের প্রক্রিয়া সবসময়েই চলমান রয়েছে। কিন্তু রোবট দিয়ে স্যানিটাইজার ছিটানো নতুন সংযোজন সত্যিই অবাক করার মত।

আরব নিউজের খবরে বলা হয়, প্রতিদিনের হাজারও দর্শনার্থী ও ইবাদতকারীদের জন্য করা হয়েছে রোবটের মাধ্যমে হ্যান্ড স্যানিটাইজিং এর ব্যবস্থা। এই কার্যক্রম উদ্বোধন করেন হারামাইনের প্রেসিডেন্ট শায়খ ড. আব্দুর রহমান সুদাইস। জীবাণুমুক্তকরণে রোবটটি সক্রিয়ভাবে স্যানিটাইজার ছিটিয়ে থাকে।

তবে পূর্বঘোষণা অনুযায়ী ১৮ অক্টোবর (রোববার) থেকে মক্কার মসজিদে হারাম নামাজের জন্য ৭৫% উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছে হারামাইন কর্তৃপক্ষ। ওই দিন থেকে দৈনিক ১৫ হাজার মানুষ ওমরাহ পালনের সুযোগ পাবেন। নামাজের জামাতে ৪০ হাজার মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন।

এদিকে মহামারীর কারণে এবার মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজও সীমিত আকারে পালিত হয়েছে। করোনার প্রকোপ কমে আসায় ৪ অক্টোবর সকাল থেকে ওমরাহ পালনকারীদের জন্য মসজিদে হারাম খুলে দেয়া হয়। ওই দিন থেকে দৈনিক ছয় হাজার মুসল্লি উমরাহ পালন করছেন। আপাতত কাবা শরীফ স্পর্শ ও হাজরে আসওয়াদে চুমু খাওয়া থেকে বিরত থাকতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD