বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

শনিবারও সারাদেশে হতে পারে ভারী বৃষ্টিপাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক : গত কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপের কারণে আগামীকাল শনিবারও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার (২৩ অক্টোবর) আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এই আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

এর আগে গতকাল আবহাওয়া অফিস জানিয়েছিল, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সরে গিয়ে ও ঘণীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাংশ থেকে বিদায় নিয়েছে এবং দেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেয়ার অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় বিরাজ করছে।

এদিকে বঙ্গোপসাগরের এই সুস্পষ্ট নিম্নচাপের কারণে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত পাত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD