রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশের দুর্গাপূর্জাকে সার্বজনীনতার আদর্শ উদাহরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

আজ শনিবার সন্ধ্যায় কারওয়ান বাজারে মিডিয়াপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

এ সময় বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব শুধু দক্ষিণ এশিয়ায় না, এখন পুরো পৃথিবীর কাছেই গুরুত্বপূর্ণ।

মিডিয়াপাড়ার পূজার আয়োজন দেখতে সন্ধ্যায় সস্ত্রীক কারওয়ান বাজারে এলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ঢাকের তালে তাকে স্বাগত জানান এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, বার্তা প্রধান প্রভাষ আমিন, আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খান, ডিকাবের সাবেক সভাপতি মাইনুল আলমসহ জ্যেষ্ঠ সংবাদকর্মীরা।

বৈবাহিক সূত্রে চট্টগ্রামের জামাই হলেও বাংলাদেশে প্রথমবার দুর্গোৎসব দেখছেন বিক্রম দোরাইস্বামী। সাধারণ মানুষ, সব ধর্মের মানুষের এরকম এক হয়ে দূর্গাপূজা আয়োজন দেখে তিনি অভিভূত। বললেন, অসাম্প্রদায়িকতা বা সার্বজনীনতার যে কথা বলা হয়, এর বড় উদাহরণ বাংলাদেশের দুর্গা উৎসব।

ভারতীয় হাইকমিশনারের সহধর্মিনী ছোটবেলা থেকেই শুনে এসেছেন পিতৃভূমির দুর্গাপূজার গল্প। নিজের চোখে সেই আয়োজন দেখে অভিভূত সংগীতা দোরাইস্বামী।

ভারতীয় হাইকমিশনার কথা বললেন বাংলাদেশ ও ভারতের সম্পর্কের উষ্ণতা নিয়েও। দুই দেশের সম্পর্কের গভীরতা যে দক্ষিণ এশিয়া ছেড়ে বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ, বললেন সেকথাও।

মণ্ডপ পরিদর্শনের সময় এটিএন নিউজের কর্মীদের অনবদ্য সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করেন দোরাইস্বামী দম্পতি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD