বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

অবশেষে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

অবশেষে সুখবর পেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এখন থেকে তাদের সার্ভিসবুকে উচ্চতর শিক্ষাগত ডিগ্রি যুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সাধারণত চাকরিতে যোগদানকালে যে সব সার্টিফিকেট জমা দেন তা সার্ভিসবুকে অন্তর্ভুক্ত করা হয় এবং নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শিক্ষাগত যোগ্যতা/প্রশিক্ষণ অর্জন করলে তাও সার্ভিসবুকে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু অনেক শিক্ষক অধ্যয়নরত থাকাকালীন চাকরিতে যোগদান করেছেন এবং পরবর্তীতে চাকরিরত অবস্থায় অধ্যয়ন সম্পন্ন করেছেন। এছাড়াও অনেক শিক্ষক নৈশকালীন/খন্ডকালীন কোর্স সম্পন্ন করেছেন, কিন্তু অসচেতনতার কারণে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করা হয়নি। কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিরেকে যদি কোনো শিক্ষক শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা অর্জন করে থাকেন তবে ওই যোগ্যতা/অভিজ্ঞতা সার্ভিসবুকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এমতাবস্থায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের শিক্ষাগত যোগ্যতার সনদসমূহ যাচাই করে সার্ভিসবুকে অন্তর্ভুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

এখন থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জনের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD