শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী

হতাশা নিয়ে লড়াই করা যায় না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

দলীয় নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘কখনোই হতাশার কথা বলবেন না। হতাশা নিয়ে কখনও লড়াই করা যায় না। যা করবেন আশা নিয়ে করতে হবে। গণতন্ত্রের সূর্য উঠবেই।’

শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের কৃষি সেক্টরে কৌশল’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)।

মির্জা ফখরুল বলেন, “খুব ইন্টারেস্টিং লাগে- আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের প্রত্যেক দিন একটাই কাজ হলো বিএনপির বিরুদ্ধে কথা বলা। তিনি (ওবায়দুল কাদের) বলেছেন, ‘বিএনপি নাই, বিএনপি নাই।’ আসলে বিএনপি এত বেশি করে আছে, এত প্রবলভাবে আছে যে, তিনি প্রত্যেক দিন বিএনপিকে নিয়েই কথা বলেন।”

পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে জিডিপির ১৮ শতাংশ আর কৃষি ক্ষেত্রে এক দশমিক ৮ শতাংশ ব্যয় হচ্ছে বলে দাবি করেন মির্জা ফখরুল। এ বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘জনগণের ওপর স্টিম রুলার চালাতে তাদের এই পাবিলক অ্যাডমিনিস্ট্রেশন বাড়াতে হবে। তাদের খুশি রাখতে হবে। সবাইকে গাড়ি প্রণোদনা দিতে হবে।

তিনি আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে বিশেষ বাহিনীর লোকদের গাড়ি কেনার জন্য ৩০ লাখ করে টাকা দিয়েছে। এখন উপসচিব পর্যন্ত গাড়ি কেনার টাকা পায়। সেই গাড়ি মেইনটেন্যান্সের জন্য মাসে ৫০ হাজার টাকা পাবে। আর কৃষক ও ভ্যান চালকরা খাবার পায় না।’

অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একে ফজলুল হক ভূইয়া, বিএনপির স্বনির্ভর-বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD