রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ফ্রান্সে এবার গির্জার বাইরে ধর্মযাজককে গুলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের লিওন শহরের একটি গির্জার বাইরে হামলার শিকার হয়েছেন এক ধর্মযাজক। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে তার বুক বরাবর দুইবার গুলি করা হয় বলে জানা গেছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, গ্রীক নাগরিক নিকোলাস কাকাভেলাকি (৫২) যখন গির্জাটি বন্ধ করছিলেন তখন তাকে শটগান দিয়ে গুলি করা হয়।

পুলিশ কর্মকর্তা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ধর্মযাজকের অবস্থা আশঙ্কাজনক। তিনি স্থানীয় হাসপাতালে রয়েছেন। গুলির পরপরই হামলাকারী পালিয়ে যায়। তবে লিওনের সরকারি কৌঁসুলি জানিয়েছেন, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

কৌঁসুলি নিকোলাস জ্যকুয়েঁ বলেন, প্রাথমিক সাক্ষীদের বর্ণনার সঙ্গে মিল রয়েছে এমন একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে, তাকে আটকের সময় তার কাছে কোনও অস্ত্র পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD