শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী

শ্রমিক লীগ নেতার হাত কেটে বিচ্ছিন্ন করে দিল সন্ত্রাসীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

উপজেলা প্রতিনিধি পটুয়াখালী (কলাপাড়া) : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি জুয়েল প্যাদাকে (৩৫) কুপিয়ে হাত কেটে নিয়েছে সন্ত্রাসীরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়ায় ওই নেতার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

জুয়েল টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের ফারুক প্যাদার ছেলে।

জুয়েলের ভাইয়ের ছেলে তুহিন প্যাদা জানান, একই এলাকার বশির চৌকিদার, শিপন চৌকিদার, সাহেল হাওলাদারসহ ৪-৫ জন সন্ত্রাসী জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হাত কেটে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কী কারণে তার উপর হামলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, জুয়েল একাধিক মামলার আসামি। ইতোপূর্বে র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল সে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা কিংবা অভিযাগ দেয়া হয়নি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD