শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

ফাইজারের করোনা টিকার নেপথ্যে এক দম্পতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে বিপর্যস্ত গোটাবিশ্ব। এই মহামারি থেকে কবে মুক্তি পাবে বিশ্ব, এ মুহূর্তে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এরইমধ্যে সোমবার মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক দাবি করেছে নিজেদের তৈরি টিকা ৯০ শতাংশেরও বেশি কার্যকর।

বায়োএনটেকের সঙ্গে জোটবদ্ধ হয়ে এই টিকা তৈরি এবং গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে ফাইজার। কিন্তু প্রতিষ্ঠান দুটির কারা এর নেপথ্যে? কারা এই কাজ করছেন? সেই কৌতূহল থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, ফাইজারের টিকা তৈরিতে কারা নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছেন।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এই টিকা তৈরিতে যারা নিরলস কাজ করছেন, তাদের অন্যতম দুই প্রধান হলেন, উগুর শাহিন এবং ওজলেম তুরেসি। এই দম্পতিই এখন গোটাবিশ্বকে আশার আলো দেখাচ্ছেন। সোমবার তারাও বলেছেন, নিজেদের টিকা একটি মাইলফলক অতিক্রম করেছে। ৯০ শতাংশেরও বেশি কার্যকর।

জার্মানির মেনজ-এ বায়োএনটেক সংস্থার সহ-প্রতিষ্ঠাতা উগুর এবং ওজলেম। ২০০৮ সালে অস্ট্রিয়ার ক্যানসার বিশেষজ্ঞ ক্রিস্টোফ হুবেরের সঙ্গে বায়োএনটেক সংস্থা তৈরি করেন তারা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই সংস্থা আগে কোনো দিন বাজারে টিকা আনেনি। কিন্তু আজ এই দম্পতির উদ্যোগই কোভিড-১৯ মুক্তির আশা জাগাচ্ছে।

জন্মসূত্রে উগুর এবং তুরেসি দু’জনেই তুর্কি। শৈশব থেকেই মেডিসিন নিয়ে পড়াশোনার স্বপ্ন দেখতেন উগুর। কোলঙের একটি হাসপাতালে কাজ করার সময় তুরেসির সঙ্গে সাক্ষাৎ হয় তার। দু’জনেরই স্বপ্ন ছিল ক্যানসার চিকিত্সা নিয়ে গবেষণা করা। ক্যানসারের চিকিত্সায় ইমিউনোথেরাপি নিয়ে তাদের সংস্থা গবেষণা চালাচ্ছে।

যখন করোনাভাইরাস সংক্রমণ ছড়াতে শুরু করে গোটাবিশ্বে তখন টিকা তৈরির প্রতিযোগিতায় নেমে পড়ে বায়োএনটেক। উগুর এবং তুরেসির মতোই করোনাভাইরাসের টিকা নিয়ে প্রথম থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক সারা গিলবার্টও। জানুয়ারি থেকে ২৫০ জন গবেষক নিয়ে কাজ করছেন তিনি। তাই সংক্রমণ ঠেকাতে গিলবার্টের ভূমিকাও গুরুত্বপূর্ণ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD