মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ

ওয়ালটন হাই-টেকের প্রথম প্রান্তিকে মুনাফা ৪০১ কোটি টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

অর্থনৈতিক রিপোর্টার : পুঁজিবাজারে প্রকৌশলখাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির প্রথম প্রান্তিকে মুনাফা হয়েছে ৪০১ কোটি টাকা।

বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করে তা প্রকাশ করা হয়।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৪০১ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৩০৩ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪৫৬ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৬৮৬ টাকা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩.২৬ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৫.০৭ টাকা।

হিসাব বছরের প্রথম ৩ মাসে কোম্পানিটির পুনর্মূল্যায়ন করা শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৮.৪৮ টাকা। চলতি হিসাব বছরের জুন পর্যন্ত এনএভিপিএস ছিল ২৬১.৯২ টাকা।

এছাড়া প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪২.৩১ টাকা। আগের বছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ৭.৫৭ টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD