সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

কারওয়ান বাজারে খুচরা বেচাকেনা বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

রাজধানীর কারওয়ান বাজারে এখন থেকে আর কোনো খুচরা বিক্রেতা বসতে পারবেন না। নগরবাসীও দৈনন্দিন বাজার করতে এখানে আর ভিড় জমাতে পারবেন না। এখন থেকে শুধু পাইকারি ব্যবসায়ীরাই এখানে বেঁধে দেওয়া সময় অনুযায়ী বেচাকেনা করতে পারবেন।

কারওয়ান বাজার এলাকায় ব্যবসায়ী, বিক্রেতা ও কমর্চারী মিলে এখন পর্যন্ত ছয়জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় না রেখেই এত দিন এখানে বাজার-সদাই চলমান ছিল। বাজার থেকে সংক্রমণ রোধে আজ মঙ্গলবার থেকে পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) হাসনাত খন্দকার বলেন, খুচরা বিক্রেতারা এখন থেকে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে বসবেন। শাকসবজি এবং খাদ্যদ্রব্য পাইকারি ব্যবসায়ীদের রাত ৯টা থেকে রাত ২টার মধ্যে কাজ শেষ করতে হবে। আর মাছ বিক্রেতা এবং আড়তদারেরা ব্যবসার জন্য সময় পাবেন ভোর ৪টা থেকে সকাল ৯টা পযর্ন্ত।

ওসি জানান, বাজারে গাড়িগুলা ঢুকবে সিএ ভবনের পাশের গলি, ওয়াসা ভবনের সামনের গলি এবং হোটেল লা ভিঞ্চির সামনের গলি দিয়ে। আর বাজার থেকে বেরিয়ে যাবে পেট্রোবাংলা এবং টিসিবি ভবনের সামনের রাস্তা দিয়ে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD