শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

প্রণোদনার দুই হাজার কোটি টাকা ছাড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

তৈরি পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্পের জন্য ঘোষিত পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের প্রথম কিস্তি দুই হাজার কোটি টাকা ছাড় করেছে অর্থ বিভাগ। সোমবার  অর্থ বিভাগ এই অর্থ ছাড় দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, এই অর্থ দিয়ে যেসব প্রতিষ্ঠান ন্যূনতম ৮০ ভাগ পণ্য রফতানি করে, তাদের শ্রমিক-কর্মচারীদের বেতন দেওয়া হবে। তবে এই তহবিল থেকে এসব প্রতিষ্ঠানে কর্মরত কোনও কর্মকর্তার বেতন-ভাতা দেওয়া যাবে না। পাশাপাশি যদি কোনও প্রতিষ্ঠান লে-অফ ঘোষণা করে, তবে তারাও এ তহবিল থেকে ঋণ সুবিধা পাবে না। এর আগে গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রণোদনা ঋণ তহবিলের ঘোষণা দেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD