শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

ইতালিতে করোনায় মৃত্যু ২৫ হাজার ছাড়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৪৩৭ জন। অবশ্য আগের দিনের তুলনায় সেখানে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।

মঙ্গলবার ইতালিতে ৫৩৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল সিভিল প্রোটেকশন এজেন্সি। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৫ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৭০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২৭ জন।

বেড়েছে সুস্থতার হারও। ইতালিতে এ পর্যন্ত অন্তত ৫৪ হাজার ৫৪৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

দেশটিতে করোনায় মৃত্যুর অর্ধেকই হয়েছে লোম্বার্দি অঞ্চলে। সেখানে অন্তত ১২ হাজার ৭৪০ জন প্রাণ হারিয়েছেন।

মহামারির প্রকোপ ধীরে ধীরে কমে আসায় আগামী ৪ মে থেকে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ইতালির সরকার। তবে একবারে পুরোপুরি না তুলে সুনির্দিষ্ট পরিকল্পনামাফিক ধারাবাহিকভাবে এসব নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোতঁ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD