শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

রাজধানীতে কাভার্ড ভ্যানচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

রাজধানীর বসুন্ধরা ৩০০ ফুট এলাকাতে কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- আজমির খান লামী (৩০) ও আমির হোসেন রিয়াজ (২০)। নিহত দু’জন একে অপরের আত্মীয়। বাসা রাজধানীর দক্ষিণ বাড্ডায়। আজমিনের বাবার নাম মিজানুর রহমান ও আমিরের বাবার নাম আক্তার হোসেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় সকাল দশটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আমির হোসেন ছিলেন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী। আজমিন খান লামী চাকরি করতেন, পাশাপাশি পাঠাও চালক ছিলেন।

আমিরের ভাই অভি জানান, সকালে তারা দুইজন তিনশ ফুট সড়কে গিয়েছিল। যতটুকু জানতে পেরেছি, ওই সড়কে ইউট্রার্ন নেওয়ার সময় কাভার্ডভ্যানটি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।

এই ঘটনায় কাভার্ডভ্যানের চালককে বাড্ডা থানায় আটক করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD