রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওজন বেড়েছে ট্রাম্পের, নিয়মিত ব্যায়ামের পরামর্শ চিকিৎসকের ফুটবল বিশ্বকাপ: মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হতে পারে ‘বাধ্যতামূলক বকশিশ’ একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর আমরা কখনই পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না: উ.কোরিয়া ইরানগামী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা চীনের পারমাণবিক প্রতিরোধ ঠেকানো যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব: রয়টার্স ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, জানাল পাকিস্তান ইরান যুদ্ধে ৬০ বিলিয়ন ডলার বাড়তি খরচের চাপে মার্কিনীরা আজ দেশে ফিরবেন ৫ হাজারের বেশি হাজী

সাগরে ভাসা রোহিঙ্গাদের দায় আমরা নেব না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

সাগরে ভাসলেও প্রবেশ করতে চাওয়া প্রায় ৫শ রোহিঙ্গা শরণার্থীদের কোনো দায় নিতে রাজি নয় বাংলাদেশ। এ শরণার্থীদের কোনোভাবেই বাংলাদেশ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রায় ৫শ রোহিঙ্গা শরণার্থী দু’টি নৌকায় করে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ঘুরছেন। তারা মালয়েশিয়ায় আশ্রয় নিতে চাইলেও মালয় সরকার তাদেরকে দেশটিতে প্রবেশ করতে দেয়নি। ফলে তারা এখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন।

ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য বাংলাদেশের কোনো দায়বদ্ধতা নেই। তাদের সাহায্যের জন্য অন্য দেশও এগিয়ে আসতে পারে।

সাংবাদিকদের কাছে তিনি প্রশ্ন রাখেন, এই অঞ্চলে আরও দেশ আছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ফিলিপিন, তাদের কাছে কেউ রোহিঙ্গাদের নেওয়ার জন্য অনুরোধ করে না। শুধু বাংলাদেশের কাছে করে কেন?

তিনি আরও জানান, সাগরে ভাসমান এ রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় নেই। তারা গভীর সমুদ্রে রয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক সপ্তাহ আগে চারশ’র বেশি রোহিঙ্গা শরণার্থী নৌকাযোগে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসলে বাংলাদেশ তাদের গ্রহণ করেছে। এখন আর নতুন করে এসব রোহিঙ্গাদের গ্রহণ করতে বাংলাদেশ রাজি নয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD