শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

৪৪ শতাংশ ধান ঘরে তুললেন কৃষকরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

মহামারী করোনাভাইরাসের সংক্রণ প্রতিরোধে লকডাউনের মধ্যেও দেশের হাওর এলাকায় ৪৪ শতাংশ ধান কেটে কৃষকরা ইতিমধ্যে তাদের ঘরে তুলেছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। শনিবার এক ভিডিও বার্তায় মন্ত্রী একথা জানান।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের নানান উদ্যোগের ফলে হাওরের কৃষকেরা ভালোভাবে ধান কাটতে পারছে, ইতিমধ্যে ৪৪ শতাংশ ধান কেটে ঘরে তুলতে পেরেছে।

এতে বলা হয়, অস্বাভাবিক বৃষ্টিপাত বা আগাম বন্যা না হলে যে গতিতে ধান কাটা চলছে, আমরা আশাবাদী হাওরের কৃষকেরা সময়মতো ধান ঘরে তুলতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কৃষকদের ধান ঘরে তোলায় সহযোগিতা করায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং জেলা/উপজেলা/ইউনিয়ন কৃষি বিভাগকে ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী। এছাড়া কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক এবং নানা শ্রেণি-পেশার যারা কৃষকের ধান কেটে দিচ্ছেন তাদেরও ধন্যবাদ জানান মন্ত্রী।

উল্লেখ্য, এ বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ কোটি ৪ লাখ ৩৬ হাজার মেট্রিক টন। এর প্রায় ২০ শতাংশ আসবে হাওরাঞ্চল থেকে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD