শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে তাঁকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পরে দোরাইস্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করেন।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, লে. কর্নেল (অব.) ফারুক খান জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডক্টর হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD