শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

সমাবেশে আইভিকে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ শামীম ওসমানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীকে নিজের ডাকা জনসভায় প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন শামীম ওসমান।

সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দরে আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে এমনটাই বলেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

বন্দরের সুরুজ্জামান টাওয়ার মিলনায়তনে আয়োজিত ওই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ রশীদ।

আরও পড়ুন :

বিশ্বে বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ করোনা রোগী ফ্রান্সে, সুস্থতার হার ৭৫%

পৌরসভা নির্বাচন: প্রথম ধাপের ফলাফল

বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ

পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, ‘আমি আগামী ৯ জানুয়ারি দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সমাবেশের ডাক দিয়েছি। সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় কর্মী সমাবেশ করেছি। আজকে বন্দরে করছি। আমি এই সভা থেকেই সবাইকে দাওয়াত দিলাম। আপনাদের মাধ্যমে মেয়র মহোদয়কেও দাওয়াত দিলাম। উনি (মেয়র আইভী) জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, আমি বক্তা হিসেবে থাকবো, আপনি (মেয়র আইভী) প্রধান অতিথি হিসেবে থাকেন। যদি বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাহলে প্রধান অতিথি হিসেবে আসেন। সব আয়োজন আমিই করব, আপনি আসেন, একসঙ্গে কাজ করেন।’

শামীম ওসমান বলেন, স্বাধীনতার বিরোধী ষড়যন্ত্রকারীরা দেশকে ধ্বংস করে দেয়ার খেলা খেলছে। কিন্তু এই দেশকে আফগানিস্তান বা সিরিয়া হতে দেওয়া হবে না। আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম তাদের প্রতিহত করবো।

দেশের ইতিহাস তুলে ধরে শামীম ওসমান বলেন, আমার দাদার বাড়ি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে। বাংলাদেশের সংবিধানের খসড়া লেখা হয়েছে এই বাড়ি থেকে। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে বিএনপি জামাত জোট সরকার পর্যন্ত সকল জাতীয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই নারায়ণগঞ্জ। দেশের বিরুদ্ধে বর্তমান ষড়যন্ত্র প্রতহিত করতে আবারো আমাদের মাঠে নামার প্রয়োজন হয়েছে। আমরা মাঠে নামবো।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারিদের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বলেন, নারায়ণগঞ্জ থেকে যখন ঘন্টা বাজায় তখন সারা দেশে ঘন্টা বাজে। আগামী ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ থেকে এমন ঘন্টা বাজবে, যারা বাংলাদেশ নিয়ে খেলতে চায় তাদের বুকের পাজোঁড় বন্ধ হয়ে যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD