বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

সোনা-রূপার দাম আবার বাড়ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : নতুন বছরের শুরুতেই বিনিয়োগকারী টানতে মাথা তুলে দাঁড়িয়েছে সোনা। বিশ্ববাজারে দামের ঊর্ধ্বমুখি প্রবণতায় হাতবদল হচ্ছে বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম এই ধাতুটি।

স্বর্ণের বাজার দরের প্রতিমুহূর্তের হাল-নাগাদ তথ্য তুলে ধরা সংস্থা গ্লোডপ্রাইস বলছে, ঊর্ধ্বমুখি প্রবণতা দেখালেও ১ জানুয়ারি কোন উত্থান হয়নি সোনার বাজারের। তবে, এরপর দুদিন বন্ধের পর আবার লেনদেন শুরু হয় ৪ জানুয়ারি। এদিনের লেনদেন চিত্রে দেখা যায় আগের দিনের সর্বশেষ দামের তুলনায় প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৩০.০৭ ডলার। বর্তমানে (বাংলাদেশ সময় দুপুর) এক আউন্স সোনার দাম পড়ছে ১ হাজার ৯২৫ ডলার। এক আউন্স সমান ২৮.৩৫ গ্রাম বা ২.৪৩ ভরি।

আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখি প্রবণতায় রয়েছে রূপাও। একদিনের ব্যবধানে এই ধাতুটির দাম বেড়েছে প্রায় এক ডলার (দশমিক আট তিন)। প্রতি আউন্স রূপা হাতবদল হচ্ছে ২৭.১৪ ডলারে।

গতকাল পর্যন্ত (৩ জানুয়ারি) এক মাসের ব্যবধানে এক আউন্স সোনার দাম গড়ে বেড়েছে ২৯.১৭ ডলার। আর ৬ মাসের ব্যবধানে বেড়েছে ১০৭.৫৩ ডলার। এক বছরে এই বৃদ্ধি হয়েছে ৩৬৯.১৬ ডলার।

প্রতি আউন্স রূপার দাম এক মাসে বেড়েছে প্রায় ২ (১.৭৫) ডলার। ৬ মাসের ব্যবধানে ৮ ডলার আর এক বছরে ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে ৮.২৪ ডলার।

গত বছর করোনার তাণ্ডব বাড়তে থাকলে বাড়তে থাকে সোনায় বিনিয়োগ। আর এতেই মন্দা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেই মূল্যবান এই ধাতুটি দাম বৃদ্ধির রেকর্ড ভাঙে কয়েক দফা।

আরও পড়ুন :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD