শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

‘বাংলাদেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

কুমিল্লা প্রতিনিধি : বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই দাবি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করার। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

মন্ত্রী হিসেবে মো. তাজুল ইসলামের সাফল্যের দুই বছর পূর্তি’ উপলক্ষে শুক্রবার রাতে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যায়, অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে সুশাসন প্রতিষ্ঠায় সকলকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তা শুধরে কাজ করতে হবে। কারো বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে বরদাশত করা হবে না।’

মন্ত্রী বলেন, ১৯৯৪ সালে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে চারবার এমপি হয়েছি। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সরকারের গুরুত্বপূর্ণ ‘এলজিআরডি’ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নির্বাচনী এলাকার জনগণকে অভিনন্দন জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘আপনাদের আন্তরিক সমর্থন, সহযোগিতা ও ভালোবাসায় আমি দেশ, জাতি ও মানুষের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘আমার গ্রাম-আমার শহর’-সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা কাজ করে চলেছি। সারাদেশের উন্নয়ন পরিক্রমায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনেও ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষায় সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’

লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইসচেয়ারম্যান পড়শী সাহা, কুমিল্লা জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সূত্র : কালের কণ্ঠ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD