শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

দেশে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে দেশে। প্রায় প্রতিদিনই আগেকার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে শনাক্ত রোগীর সংখ্যা। মঙ্গলবারও (২৮ এপ্রিল) এর ব্যতিক্রম ঘটেনি। একদিন ব্যবধানে সর্বোচ্চ; রেকর্ড সংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন এ দিন। যদিও কোনো কোনো দিন অনেকটা নিচেও নামছে ২৪ ঘণ্টার এ হার।

মঙ্গলবার শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৪৯ জন। যা দেশে করোনা ভাইরাস বিপর্যয় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একদিনের ব্যবধানে বা ২৪ ঘণ্টার হিসাবে সর্বোচ্চ। অর্থাৎ নতুন রেকর্ড।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে। একইসঙ্গে দেশে মোট শনাক্ত রোগী সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৪৬২ জনে।

অবশ্য আগের চেয়ে এখন করোনা ভাইরাস টেস্টের মাত্রাও বাড়িয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। মঙ্গলবার সর্বোচ্চ সংখ্যক, অর্থাৎ চার হাজার ৩৩২ জনের নমুনা পরীক্ষাও করেছে প্রতিষ্ঠানটি।
আইইডিসিআরের প্রতিদিনকার পরিসংখ্যান, ছবি: ওয়েবসাইট থেকে নেওয়াদুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেওয়া হয়। এতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ব্রিফ করেন।

এ দিন মৃত তিনজনের বয়স ৬০ বছরের বেশি। তারা সবাই ঢাকার বাসিন্দা। এছাড়া এ দিন কতজন সুস্থ হয়েছেন, রোগীরা বাসায় আইসোলেশনে থাকার কারণে ঠিক করে বলতে পারেননি অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD