শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ করোনা আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

বুধবার (২০ জানুয়ারি) যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, শেখ পরশ সুস্থ আছেন। তার শরীরে কোনো উপসর্গও নেই। তবে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। রিপোর্ট পজিটিভ আসার পর তিনি বনানীর নিজ বাসায় আইসোলেশনে আছেন।

সূত্র : জাগো নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD