রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

দেশে নির্বাচনের নামে খেলা চলছে : নজরুল ইসলাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের জনগণ এই সরকারকে তাদের সরকার মানে না। জনগণ এই সরকারকে নির্বাচিত করেনি। তারা ভোটই দিতে পারেনি। আমরা এক নির্বাচনে দেখলাম যে, অর্ধেকের বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তার মানে জনগণের ভোট দেওয়ারই দরকার হয়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির হল রুমে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, দেশে নির্বাচনের নামে যে খেলা চলছে, যে প্রহসন চলছে, যে নোংরামি চলছে তার ফলে এ দেশে যেসব প্রতিষ্ঠান নির্বাচিত গৌরবান্বিত হওয়ার কথা সেরকম কোনো প্রতিষ্ঠানই আজ আর গৌরবান্বিত নয়।

তিনি আরো বলেন, সম্প্রতি চট্টগ্রামের নির্বাচনের পরে পেন্টাগনের একজন কর্মকর্তা মার্কিন কংগ্রেসের যে হিউম্যান রাইটস বা ডেমোক্রেসির ব্যাপারে যে কমিটি আছে সেই কমিটিতে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, বাংলাদেশে আসলে নির্বাচিত প্রতিষ্ঠান গড়ে উঠছে না। এর ফলে গণতন্ত্র দুর্বল হয়ে গেলে এটা আলটিমেটলি সারা দুনিয়ার জন্য সংকটের সৃষ্টি করবে।

আলোচনা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর নুরুল ইসলাম বুলবুল, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, কল্যাণ পার্টির মাহমুদ খান, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, মুসলিম লীগের কাজী আবুল খায়ের, আতিকুল ইসলাম, আজিজুর রহমান লিটন, সারওয়ার-ই-আলম, আনোয়ার হোসেন আবুড়ি, মো. শহীদুল্লাহ ফকির প্রমুখ বক্তব্য রাখেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD