শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

‘আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
কাদের

স্টাফ রিপোর্টার : জেল, জুলুম, নির্যাতন আর রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে নিজের সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, তাদের কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতাদের নিজস্ব কোনো বক্তব্য নেই, টেমস নদীর পাড় থেকে পাঠানো ফরমায়েসি বার্তা তোতাপাখির মত পড়েন। বিএনপির নয়া পল্টন অফিস হচ্ছে গুজবের ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরি থেকে আসা অপপ্রচারের বাণীতে খোদ বিএনপি নেতাদের মধ্যেই অবিশ্বাসের দেয়াল তৈরি করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD