মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

অস্বাভাবিক দরপতন: নজরদারিতে ১১ ব্রোকারেজ হাউজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ ফেব্রুয়ারি) অস্বাভাবিক দরপতন হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৪২ পয়েন্ট কমেছে। বিগত দুই বছরের মধ্যে এটি অন্যতম বড় দরপতন।

এ বড় পতনের ফলে ১১টি ব্রোকারেজ হাউজের ওপর নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাশাপাশি বড় দরপতনের পেছনে কোনো কারসাজি আছে কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ডিএসই’র সার্ভিলেন্স বিভাগের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেয় বিএসইসি। এ বৈঠকে সভাপতিত্বে করেন বিএসইসি’র কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

বিএসইসি সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানির শেয়ার বিক্রির চাপের কারণে বড় দরপতন হয়েছে। বিএসইসি’র সার্ভিলেন্স বিভাগ লক্ষ করেছে, ১১টি ব্রোকারেজ হাউজ থেকে ওই আট কোম্পানির শেয়ার বিক্রির চাপ ছিল। ওই আট কোম্পানির শেয়ার বিক্রির চাপে সূচক কমেছে ৮০ পয়েন্ট। একটি ব্রোকার হাউজ থেকে অতিরিক্ত বিক্রির চাপ আসে।

আটি কোম্পানি হলো—বিএটিবিসি, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, লাফার্জ, লংকাবাংলা ফাইন‌্যান্স, স্কয়ার ফার্মা ইত্যাদি।

বিএসইসি সূত্রে জানা গেছে, এখন থেকে লেনদেন সময়ে বাজার পর্যবেক্ষণে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি, অস্বাভাবিক লেনদেন করা ব্রোকার হাউজগুলোর ওপর নজরদারি বাড়ানো হবে।

এ বিষয়ে বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম রাইজিংবিডিকে বলেন, ‘অস্বাভাবিক দরপতনের কারণ খতিয়ে দেখছে বিএসইসি। এ পতনের পেছনে কোনো কারসাজি আছে কি না, তা তথ্য-প্রমাণসহ খতিয়ে দেখা হবে।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD