শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

এবার করোনায় আক্রান্ত এক এমপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের এক সদস্য (এমপি)। দেশের প্রথম কোনো এমপি হিসেবে তিনি ভাইরাসটিতে আক্রান্ত হলেন। ওই এমপি সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ৪ নম্বর ভবনে থাকছিলেন। ওই ভবনটি লকডাউনের প্রস্তুতি চলছে।

শুক্রবার (১ মে) তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সংসদের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, সাবেক এই হুইপ গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ নির্বাচনী এলাকা থেকে রাজধানীতে আসেন। এরপর তার শরীরে জ্বর দেখা দেয়। তখন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) তার নমুনা পরীক্ষা করানো হয়। শুক্রবার বিকেল ৫টায় আইইডিসিআর থেকে রিপোর্ট পাঠানো হয়।

সংসদের ওই কর্মকর্তা বলেন, ‘রিপোর্টে ওই এমপি করোনা পজিটিভ এসেছে। তার আবাসস্থল ভবন লকডাউন করে দেয়া হবে।’

স্বাস্থ্য অধিদফতরের শুক্রবারের (১ মে) সর্বশেষ হেলথ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট হাজার ২৩৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই শনাক্ত হয়েছেন ৫৭১ জন। মারা গেছেন ১৭০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুজন। এছাড়া সুস্থ হয়েছেন ১৭৪ জন। যার ১৪ জন সুস্থ হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD