বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আবারোও চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ‘মক্কা-মদিনায় হামলা করিনি’ টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, পাবেন যারা ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ সহস্রাধিক পুলিশ সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ‘মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না’: ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী ৭ রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি

কাতারে করোনা আক্রান্ত ১৬ হাজার ছাড়িয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : কাতারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। রমজানের শুরু থেকে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটিতে চার বাংলাদেশিসহ মারা গেছেন ১২ জন। তাদের মধ্যে একজন কাতারের নাগরিক, বাকিরা অভিবাসী।

জনসংখ্যার অনুপাতে আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় চরম আতঙ্কে আছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার (০৪ মে) নতুন করে আরও ৬৪০ জনসহ দেশটিতে মোট ১৬ হাজার ১৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ছয় হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এক হাজার ৮১০ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২৯ ফেব্রুয়ারি এক ইরানফেরত কাতারি নাগরিকের শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে আক্রান্তদের মধ্যে বাংলাদেশিরা তৃতীয় অবস্থানে আছে বলে জানিয়েছে কাতার হেলথ অথোরিটির।

হেলথ অথোরিটির তথ্য অনুযায়ী ৩২ ভাগ ভারতীয়, ২০ ভাগ নেপালি, ১৮ ভাগ বাংলাদেশি, ৬ ভাগ কাতারিসহ বিভিন্ন দেশের নাগরিক।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD