শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান

সিরাজুল ইসলাম মেডিক্যালে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর মালিবাগ মৌচাক এলাকায় অবস্থিত ড. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সেস হোটেলের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ মার্চ) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে আতঙ্কে চার তলা থেকে লাফিয়ে পড়ে সুইটি নামের এক নার্স আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ড. সিরাজুল হাসপাতালে নার্সেস হোস্টেলের তিন নম্বরের ছয় তলা ভবনের নিচ তলার সুইচ বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকে। এক পর্যায়ে পুরা ছয়তলা ভবনের প্রতিটি ফ্লোরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আগুনের সংবাদ পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর রাত ১০টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর হাসপাতালটি থেকে হঠাৎ বিকট শব্দে এলাকায় আলোর ঝলকানি দেখা যায়। এরপরই আশপাশের ভবনে হৈ-হুল্লোড় শোনা যায়। এ সময় হাসপাতালটিতে আটকেপড়া নার্সসহ অন্যরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। আতঙ্কে পুরো এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। দ্রুত সেখানে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD