শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে যুবকদের এগিয়ে আসার বিকল্প নেই : উম্মে কুলসুম স্মৃতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১

গাইবান্ধা সংবাদদাতা : বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূদুরপ্রসারী লক্ষ্য বাস্তবায়নে কৃষিতে যুবকদের এগিয়ে আসতে হবে। চাকরির খোঁজে নয়, কর্মসংস্হান সৃষ্টির লক্ষে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের কৃষিকে এগিয়ে নিতে এ খাতকে আরো আধুনিকায়ন করতে সরকার সব ধরনের কাজ করে যাচ্ছে। বিগত যে কোনো সরকারের তুলনায় কৃষিতে বর্তমান সরকারের অবদান সব রেকর্ড ভেঙে দিয়েছে।

শুক্রবার দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কৃষি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নলডাঙ্গা ইউনিয়নে হামিদা ডাক এন্ড ফিস ফার্ম পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, কৃষিরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই কৃষকদের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সরকার, সংসদ সদস্যের সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি আনোয়ারুল আজীম হামিদা ডাক এন্ড ফিস ফার্মের ব্যবস্থাপনা পরিচালক এবং রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা এর সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমন প্রমুখ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD