বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

স্বর্ণের দাম ফের কমলো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারে স্বর্ণের দাম উঠানামা করে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে প্রতি ভরিতে স্বর্ণের দাম ২ দুই হাজার ৪১ টাকা কমেছে। আগামীকাল বুধবার থেকে ভালো মানের এক ভরি স্বর্ণ ৬৯ হাজার ১০৯ টাকায় বিক্রি হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (০৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দর কার্যকর হবে বুধবার। স্বর্ণের দাম কমলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ গত ৩ মার্চ ভরিপ্রতি স্বর্ণের দাম ১৫১৬ টাকা কমায় বাজুস। কয়েক দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ৪১ কমালো।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ১০৯ টাকায়, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭১ হাজার ১৫০ টাকা। ২১ ক্যারেট বিক্রি হবে ৬৫ হাজার ৯৫৯ টাকা, যা ছিল ৬৮ হাজার ১ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৫৭ হাজার ২১১ টাকা, যা ছিল ৫৯ হাজার ২৫৩ টাকা। আর সনাতনী স্বর্ণ বিক্রি হবে ৪৬ হাজার ৮৮৯ টাকা, যা ছিল ৪৮ হাজার ৯৩০ টাকা ভরি।

বাজুস জানিয়েছে, চলতি বছরে টানা তিন ধাপে ভরিপ্রতি স্বর্ণের দাম ৫ হাজার ৫৪০ টাকা কমেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD