বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

ডিএসইর পিই রেশিও প্রায় ২ শতাংশ কমেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৪-১৮ মার্চ) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে।

গত সপ্তাহের আগের সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৭.২৩ পয়েন্ট। গত সপ্তাহ শেষে পিই রেশিও কমে অবস্থান করছে ১৬.৯০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৩৩ পয়েন্ট বা ১.৯২ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসইতে সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৯০ পয়েন্টে। এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১১.১৭ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১২.৫৫ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.৩৮ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতে ১৫.১৮ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৬.৩৬ পয়েন্টে, বিমা খাতে ১৭.২৬ পয়েন্টে, বস্ত্র খাতে ১৭.১৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৮.৮০ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৯.৭৯ পয়েন্টে, সিরামিক খাতে ২৬.১৬ পয়েন্টে, সিমেন্ট খাতে ৪১.১৮ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ৫০.৩৩ পয়েন্টে, বিবিধ খাতে ৫১.৬২ পয়েন্টে, পেপার খাতে ৬৯.৫৩ পয়েন্টে, আর্থিক খাতে ৯৩.৬৫ পয়েন্টে, চামড়া খাতে (-১৩.৭৯) পয়েন্টে এবং পাট খাতে (-৪৬.৫১) পয়েন্টে পিই রেশিও অবস্থান করছে।

সাধারণত যেসব কোম্পানির পিই রেশিও ১০ থেকে ১৫ পয়েন্টের মধ্যে থাকে, সেখানে বিনিয়োগ অনেকটাই ঝুঁকিমুক্ত বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আর বিষয়টিকে গুরুত্ব দিয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি) মার্জিন রুলস ১৯৯৯ অনুযায়ী- পিই রেশিও ৪০ পয়েন্টের ওপরে অবস্থান করা কোম্পানির শেয়ারে বিনিয়োগে ঋণ সুবিধা প্রাপ্তিতে নিষেধাজ্ঞা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD