বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

যানজট এড়াতে বাদামতলীতে ফল কেনাবেচা রাতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

ডেস্ক রিপোর্ট : সদরঘাট ও মিটফোর্ড হাসপাতালে যাতায়াতকারীদের দুর্ভোগ কমাতে বাদামতলীতে ফলের বেচাকেনা রাতের মধ্যেই শেষ হবে।

এ ব্যাপারে ব্যবসায়ীরা একমত হয়েছেন বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি মিজানুর রহমান। তিনি বলেন, “মিটফোর্ড হাসপাতাল ও সদরঘাট লঞ্চঘাট থেকে দিনের বেলায় হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু ওই সময় ফুটপাতের ওপর ট্রাক রেখে ফল বেচাকেনা করায় প্রতিদিন যানজটে দুর্ভোগ পোহাতে হয়।

এখন রাত্রিকালীন বাজার, তাই মানুষের ভোগান্তি কমবে বলে আশা হচ্ছে।
ওসি মিজানুর বলেন, এখন থেকে বাদামতলীর ফল ব্যবসায়ীরা রাত ৮টা থেকে সকাল ৬টার মধ্যেই পাইকারি বেচাকেনা শেষ করবেন।দিনের বেলায়ও বেচাকেনা করবেন কিন্তু ফুটপাতে নয়। দিনে দোকান ও গুদাম থেকে ফল বেচাকেনা করবেন।

এলাকাবাসী জানিয়েছে, এতদিন বাদামতলীর ফল ব্যবসায়ীরা দিনে রাতে ওয়াইজঘাট থেকে বাবুবাজার পর্যন্ত রাস্তার উপর ও ফুটপাতে ফল বেচাকেনা করতেন। প্রায় সারাদিনই রাস্তা ও ফুটপাত ফল ব্যবসায়ীদের দখলে থাকত। ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে হতো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD