বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

করোনা সংক্রমণ বৃদ্ধিতে ভিড় বাড়ছে হাসপাতালে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

করোনা সংক্রমণ বৃদ্ধিতে ভিড় বাড়ছে পরীক্ষাকেন্দ্র ও হাসপাতালের করোনা ইউনিটে। ঠান্ডা জ্বর কাশি শরীর ব্যাথা, গলা ব্যাথা, স্বাদহীনতাসহ করোনার উপশম নিয়ে করোনা পরীক্ষা করাতে হাসপাতালগুলোতে সকাল থেকেই ভিড় করছে মানুষ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে উল্টো আরও বেশি অসুস্থ হওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। আবার নমুনা দেয়ার পর ফলাফল পেতে দেরি হওয়ায় নানা জটিলতায় পরার অভিযোগও রয়েছে অনেকের।

পরীক্ষা কেন্দ্রে চাপ বৃদ্ধি পাওয়ায় সব নমুনা একই দিনে পিসিআর টেস্ট সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিএসএমএমইউর অতিরিক্ত পরিচালক। তাই ফলাফল দিতে দেরি হচ্ছে। অনেক হাসপাতালে করোনা ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত হাসপাতালে চাপ দ্বিগুণ বলেও জানান তিনি।

তবে চাপ সামলাতে বিছানা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD