রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

রোজা শুরু কবে জানা যাবে সন্ধ্যায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

ধর্ম ডেস্ক : আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে সৌদি আরবে পবিত্র রোজা শুরু হয়েছে। তবে আমাদের দেশে কবে থেকে রোজা শুরু হবে তা জানতে আজ মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। সেখান থেকেই ঘোষণা আসবে কবে থেকে দেশে রোজা শুরু হচ্ছে।

সভায় ১৪৪২ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে বাংলাদেশে রোজা শুরুর সিদ্ধান্তটি আসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ছাড়াও ধর্মসচিব মো. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মঙ্গলবার দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা শুরু হবে। অর্থাৎ মঙ্গলবার রাতে এ বছরের প্রথম তারাবিহ আদায় করবেন মুসল্লিরা। দিনগত রাতে সেহরি খেয়ে পরের দিন (বুধবার) পালন করবেন রোজা। আর যদি মঙ্গলবার দেশের কোথাও চাঁদ না দেখা যায়, তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে বৃহস্পতিবার শুরু হবে পবিত্র রমজান।

বাংলাদেশের কোনো স্থান থেকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

পাশাপাশি নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরেও যোগাযোগ করতে বলা হয়। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭, ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD