রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

জীবাণুমুক্ত রাখতে মসজিদুল হারামে ১০টি অত্যাধুনিক রোবট ব্যবহার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাকালে জীবাণু মুক্তকরণে সর্বাধিক গুরুত্বারোপ দেওয়া হয়েছে। মক্কার পবিত্র মসজিদুল হারামের মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় এবার ১০টি অত্যাধুনিক রোবট চালু করেছে সৌদি কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণ রোধে স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহারের সাহায্যে মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়। সৌদির পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের তথ্য মতে, মানুষের হস্তক্ষেপ ছাড়াই অত্যাধুনকি রোবটের সাহায্যে একাধারে ৫-৮ ঘণ্টা জীবাণুমুক্ত রাখার কাজ করা যাবে।

জানা যায়, রোবটগুলো স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসারে, ছয়টি স্তরে নিরাপদ স্বাস্থ্যকর পরিবেশ এবং জীবাণুমুক্তকরণের প্রয়োজনীয়তা নিশ্চিত করবে।

সূত্র : আরব নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD