শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

গাজীপুরে করোনায় ২ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় ২১৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ১৪৫৪ জন।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান।

সিভিল সার্জন জানান, জেলায় ৩৬১ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের শরীরে করোনারভাইরাসের আলামত পাওয়া গেছে। এর মধ্যে সদর উপজেলায় ৪২ জন, কালীগঞ্জ, কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলায় ২ জন করে আক্রান্ত হয়েছেন। তবে জেলার কাপাসিয়া উপজেলায় নতুন করে করোনায় আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি।

সিভিল সার্জন আরও জানান, জেলায় মোট শনাক্তদের মধ্যে রয়েছে গাজীপুর সদর উপজেলায় ৭ হাজার ৫০৯ জন, কালীগঞ্জে ৮৪৬ জন, কালিয়াকৈরে ১ হাজার ১৭৩ জন, কাপাসিয়ায় ৭২০ জন ও শ্রীপুরে ১ হাজার ২১০ জন।

এ পর্যন্ত গাজীপুর জেলায় ৮৪ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এখনো পর্যন্ত ১০ হাজার ২৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD