শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহাকাশে পর্যটক নেওয়ার অনুমতি পেল ভার্জিন গ্যালাটিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসনের মহাকাশ সংস্থা ভার্জিন গ্যালাটিক মহাকাশে পর্যটক নেওয়ার অনুমতি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের প্লেন চলাচল নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে শুক্রবার অনুমতি পাওয়ার কথা জানিয়েছে ভার্জিন গ্যালাটিক। খবর আরব নিউজের।

ভার্জিন গ্যালাটিক-এর মহাকাশযান নিউ ম্যাক্সিকো থেকে মে মাসে মানুষসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে।

এ মহাকাশ সংস্থার স্পেসশিপ টু মহাকাশযানে ৬ জন যাত্রী মহাকাশে যেতে পারবেন।

ভার্জিন গ্যালাটিক ছাড়াও জেফ বেজোসের ব্লু অরিজিন এবং অ্যালন মাস্কের স্পেসএক্স পর্যকটদের মহাকাশ ভ্রমণে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভার্জিন গ্যালাটিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল কলগ্লাজিয়ের এক বিবৃতিতে বলেন, এফএএর অনুমতি আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। আমরা এই গ্রীষ্মে ক্রুসহ আমাদের প্রথম টেস্ট ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি।

এ মহাকাশ সংস্থার যাত্রী হয়ে মহাশূন্যে ঘুরে আসতে ইতোমধ্যে প্রায় ৬০০ পর্যটক টিকিট বুকিং দিয়েছেন। প্রতিটি টিকিটের মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রের নিউ ম্যাক্সিকোর স্পেসপোর্ট থেকে মহাকাশের উদ্দেশে রওয়ানা হবে ভার্জিন গ্যালাটিকের মহাকাশযান। ব্র্যানসন এ গ্রীষ্মেই মহাকাশে যান পাঠানোর স্বপ্ন দেখছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD