শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এ বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী

মগবাজারে বি’স্ফোরণ জমে থাকা গ্যাস থেকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : মগবাজার ওয়্যারলেস মোড়ের আউটার সার্কুলার রোডের বিস্ফোরণ জমে থাকা গ্যাস থেকে হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। রোববার (২৭ জুন) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম আরও বলেন, এখানে খুব সম্ভবত গ্যাস জমে ছিল। সেই গ্যাস বিস্ফোরণের কারণেই আশপাশের বিল্ডিং এবং দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত আমরা সাতজনের মৃত্যুর খবর পেয়েছি।

তিনি বলেন, আমার কাছে নাশকতা মনে হচ্ছে না। নাশকতা হলে স্প্লিন্টার থাকত। স্প্লিন্টারের আঘাতে আশপাশের মানুষ ক্ষতবিক্ষত হয়ে পড়ত। আপনারা বাস দেখেছেন। বাসে কিন্তু কোনো স্প্লিন্টার নেই। সুতরাং এটা বলা যায় এখানে বোমার কোনো ঘটনা ছিল না। গ্যাস থেকেই এটা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মগবাজারের বিস্ফোরণে আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৯ জনকে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ১৭ জনকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া, আহতদের মধ্যে কয়েক জনকে মহানগর ও আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রোববার (২৭ জুন) সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস এলাকায় বিস্ফোরিত ভবনটি ঝুঁকিপূর্ণ এবং এর আশপাশের ১২টি বাণিজ্যিক ভবন ও ২টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩টি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD