শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

সজাগ না থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : কাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

ভারত তৃতীয় তরঙ্গের প্রস্তুতি নিচ্ছে, আমরা সজাগ না থাকলে আগামীতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৮ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রীর সুরক্ষা সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, স্বাস্থ্যবিধি না মেনে মানুষের বাড়ি ও পশুর হাটে যাওয়া ভয়ঙ্কর অবস্থা। এতে ঈদযাত্রা অন্তিমযাত্রায় পরিণত হতে পারে। স্বাস্থ্যবিধি না মেনে ঈদযাত্রা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময় কোন কোন হাসপাতালে বেড, আইসিইউ ও অক্সিজেন নেই সেদিকে নজর দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

এসময় মাস্ক পরার ক্ষেত্রে সিটি করপোরেশনকে কঠোর অবস্থানে যাওয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD