শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

‘গণতন্ত্র একটি বিবর্তনমূলক প্রক্রিয়া, রাতারাতি প্রতিষ্ঠিত হয় না’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : ‘গণতন্ত্র একটি বিবর্তনমূলক প্রক্রিয়া, রাতারাতি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। বিএনপিই গণতন্ত্র প্রতিষ্ঠায় পদে পদে বাধা দিচ্ছে। তার পরও চড়াই-উতরাই অতিক্রম করে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে।’

আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‘দেশে গণতন্ত্র নেই’-মির্জা ফখরুলের এমন অভিযোগ ভিত্তিহীন, পাগলের প্রলাপ ছাড়া কিছু নয় বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘গণতন্ত্র একটি বিবর্তনমূলক প্রক্রিয়া, রাতারাতি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। বরং বিএনপিই গণতন্ত্র প্রতিষ্ঠার পদে পদে বাধা দিচ্ছে। তারপরও চড়াই উতরাই অতিক্রম করে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে।’

‘সরকারের উদাসীনতা ও অযোগ্যতায় দেশের মানুষ কষ্টে আছে’- মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, ‘আসলে দেশের জনগণ নয়, বিএনপিই তাঁদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণের ওপর দোষ চাপাচ্ছেন। দেশের মানুষ ভালো আছে বলে বিএনপির গায়ে জ্বালা বাড়ায়। সময়ের পরীক্ষিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে দেশের জনগণ ভালো আছে।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘নির্বাচন ও আন্দোলনে বারবার পরাজিত বিএনপি নেতারা এখন মিডিয়ায় বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ। দলটির প্রতি জনগণের আস্থা নেই বলেই এখন তাঁরা এটা-সেটা বলে মাঠ গরম করার অপচেষ্টা করে যাচ্ছেন কর্মীদের চাঙা রাখার জন্য।’ তিনি বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা নেই বলেই বিএনপি ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে।’

‘আওয়ামী লীগের নেতৃত্বেই এদেশ মুক্তিযুদ্ধে বিজয়ী হয়, স্বাধীন হয়’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশের সব অর্জন এবং মানুষের সুখ- দুঃখের সঙ্গে রয়েছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা। আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নয় বরং বিএনপিই এদেশে প্রতিহিংসার রাজনীতির পথপ্রদর্শক।’

খালেদা জিয়ার মামলা ও চিকিৎসা নিয়ে বিএনপির নেতারা এক ধরনের রহস্যময় আচরণ করছেন, তাঁর মুক্তি ও চিকিৎসার চেয়ে রাজনীতি করতেই তাঁরা বেশি আগ্রহী বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে আপনারা নিজ নিজ পদ রক্ষার জন্য দাবার ঘুঁটি বানাবেন, আর দায় চাপাবেন সরকারের ওপর, তা হতে পারে না। খালেদা জিয়ার প্রতি অধিকতর মানবিক আচরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর চিকিৎসা ও বয়সের কথা বিবেচনায় তাঁকে ঘরে চিকিৎসার সুযোগ করে দিয়েছেন। বিএনপি নেতাদের শেখ হাসিনার মহানুভবতার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, ‘পবিত্র ঈদের দিনেও বিএনপি নেতারা জিয়াউর রহমানের সমাধিস্থলে গিয়ে মিথ্যাচার করছেন, তাঁদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাকি নির্বাসনে!’

বিএনপি নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান একজন দণ্ডিত আসামি, যদি নির্বাসনে মনে করেন তাহলে তিনি দেশে কেন ফিরে আসছেন না? আসলে তারেক রহমান নির্বাসনে নাকি মুচলেকা দিয়ে দেশত্যাগ করেছেন, তা কি বিএনপির নেতারা ভুলে গেছেন?’ জনগণকে বোকা বানানোর দিন এখন আর নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD