শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

পাকিস্তানে বিধ্বস্ত বিমানের ১০৭ আরোহীই নিহত (ভিডিও)

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনার ওষুধ ‘রেমডিসিভির’ স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর পাকিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১০৭ আরোহীর সবাই মারা গেছেন।

করাচির মেয়র ওয়াসিম আখতার স্থানীয় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় এলাকার বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২২ মে) দেশটির করাচি শহরে এক আবাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের বিমান কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেলে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি। অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারবাস A320 মডেলের বিমানটি লাহোর থেকে করাচিতে যাচ্ছিল।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বিমানটিতে ৯৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন।

দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল সাত্তার খোখার গণমাধ্যমকে জানান, করাচিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। ঠিক কতজন যাত্রী বিমানে ছিল আমরা তা এখনো নিশ্চিত নই। নিশ্চিত করার চেষ্টা করছি।

পাকিস্তান আইএসপিআরের তরফ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে কাজ শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, যে এলাকা বিমানটি বিধ্বস্ত হয়েছে ওই আবাসিক এলাকার ওপর দিয়ে কালো ধোঁয়া উড়ছে। রাস্তায় ছুটে যাচ্ছে অ্যাম্বুলেন্স।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD