শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি কাতার উপকূলে তেলের ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা এ বছরই এয়ারবাসের অন্তত একটি উড়োজাহাজ চায় বাংলাদেশ: বিমানমন্ত্রী

এডিসের লার্ভা পাওয়ায় ৪ লাখ টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ৩৬টি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিকদের ৪ লাখ ৪২ হাজার টাকা জরিমানা করেছে ডিএনসিসির পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ডিএনসিসি নিয়মিত চিরুনি অভিযান পরিচালনা করছে।

জানা গেছে, ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত একটি মামলায় পাঁচ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম সফিউল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১০টি মামলায় এক লাখ ৪৫ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুটি মামলায় দেড় লাখ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চারটি মামলায় ৪৪ হাজার ৯০০ টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চারটি মামলায় ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

এছাড়া ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত একটি মামলায় পাঁচ হাজার টাকা, ৭ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুটি মামলায় ৪২ হাজার টাকা, ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১০টি মামলায় পাঁচ হাজার ৪০০ টাকা এবং ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত একটি মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

এভাবে মোট ৩৬টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট চার লাখ ৪২ হাজার ৩০০ টাকা আদায় করেছে উত্তর সিটি কর্তৃপক্ষ।

রাজধানীর মগবাজার এলাকায় মশক নিধনে চিরুনি অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রমে উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD