বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

মহাসড়কে ঝুঁকি নিয়ে ভ্যানে ঢাকায় ফিরছেন যাত্রীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

করোনার কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। তাই বাড়ি থেকে বের হয়ে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভ্যানে চড়ে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন যাত্রীরা।

বুধবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার খানখানাপুরে এমন চিত্র দেখা যায়।

সকাল থেকেই সদর উপজেলার খানখানাপুর জাতীয় মহাসড়কে এসব ভ্যানে চড়া যাত্রীদের ভিড় দেখা গেছে। অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকামুখী হওয়ায় মহাসড়কে দায়িত্বপালনরত পুলিশ কর্মকর্তারা তাদের নামিয়ে দিচ্ছেন। ভ্যানে অর্ধেক যাত্রী নিয়ে চালকদের দৌলতদিয়াঘাটে যেতে পরামর্শ দিচ্ছেন।

পাংশা থেকে আসা যাত্রী আজিবর বলেন, একদিকে করোনাভাইরাসের ঝুঁকি, অন্যদিকে গণপরিবহণ বন্ধ; তাই ঢাকা যেতে ভ্যানে চড়ে বসেছি। করোনার চেয়েও পেটের ক্ষুধার জ্বালা অনেক বড়। কাজে যেতে না পারলে হয়তো চাকরিও থাকবে না বলে তিনি জানান।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়াঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন যুগান্তরকে বলেন,যাত্রী কম থাকায় এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৯টি ফেরি চলাচল করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD