বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

চাল আমদানিতে শুল্ক কমল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার। দেশে চালের বাজার স্থিতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে চাল আমদানিতে ১৫ শতাংশ শুল্ক দিতে হবে। আগে আমদানিতে ২৫ শতাংশ শুল্ক দিতে হতো। তবে এই সুবিধা তিন মাস অর্থাৎ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে এনবিআর।

করোনার মধ্যে চালের দাম ঊর্ধ্বগতিতে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক কমানোর পরিপত্র জারি করেছে।

এতে বলা হয়, চাল আমদানিতে শুল্ক ২৫ শতাংশ হতে ১০ শতাংশ এবং শর্ত সাপেক্ষে সমুদয় রেগুলেটরি ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হলো।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) সৈয়দ গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, দেশের বাজারে প্রধান খাদ্যপণ্য চালের দাম বেড়ে যাওয়ায় সম্প্রতি শুল্ক কমানোর জন্য খাদ্য মন্ত্রণালয় আমাদের অনুরোধ করেছে। ওই অনুরোধের প্রেক্ষিতে আমরা এই পরিপত্র জারি করেছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD