বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও দোকান মালিক সমিতির সমঝোতা স্মারক সই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে এসএমই ঋণ প্রদানের লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ দোকান মালিক সমিতির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং দোকান মালিক সমিতির পক্ষে সংগঠনটির সভাপতি মো. হেলাল উদ্দিন সমঝোতা স্মারকে সই করেন।

এসময় উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

এছাড়াও ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD