বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

কম দামে টিসিবির ট্রাকে মিলবে যে ৩ পণ্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : আজ শনিবার (০৪ সেপ্টেম্বর) থেকে আবারও ট্রাকে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ‘ট্রাক সেল’ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাক সেলে সাশ্রয়ী মূল্যে ৩ টি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD