শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জামায়াত-বিএনপি: রাজনীতি নেই, আছে বৈঠক, দলবদল!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : মাঠে-ময়দানে রাজনীতি নেই বিএনপি-জামায়াতের। নেতাদের দেখা মিলছে না করোনা দুর্গম মানুষের পাশে। কাগুজে বাঘ হয়ে বিবৃতি ও ভার্চুয়াল বক্তৃতা দিচ্ছেন কোনও কোনও নেতা। কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে চলছে আশাবাদের বন্যা আর কথামালার ফুলঝুরি।

বিএনপির বুদ্ধিজীবীরা অবশ্য বসে নেই। নতুনভাবে সংগঠিত হতে নিয়মিত বৈঠক করছেন তারা। প্রবীণদের অনেকেই মৃত বা হতাশ হয়ে ঘরে বসে আছেন। এমতাবস্থায় মাঝ বয়েসী নেতৃত্ব তৎপর হয়েছে।

সূত্র জানায়, নব-উদ্যমে সংগঠিত হতে রাজধানীর শ্যাওড়াপাড়াস্থ ‘ইয়ুথ টাওয়ার’-এ নিয়মিত বৈঠক করছেন বিএনপির বুদ্ধিজীবীগণ। এ টাওয়ারের অন্যতম মালিক ও বিএনপি-জামায়াত আমলে পৃষ্ঠপোষকতা প্রাপ্ত একজন শিল্পপতি ছাড়াও এতে মূল দায়িত্ব পালন করছেন বিএনপির আমলে নিযুক্ত দক্ষিণবঙ্গের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর।

‘বিএনপি ছাড়াও সমমনাদের ডাকা হচ্ছে এ উদ্যোগে’, বার্তা২৪.কমকে জানান একজন উদ্যোক্তা। তিনি বলেন, ‘সমমনা বলতে আমরা জামায়াতসহ সহযোগী সবাইকেই ধরছি। রাজনৈতিক তৎপরতায় প্রশাসনের প্রতিবন্ধকতার কারণে আমরা বিকল্প ফ্রন্ট হিসাবে এসব গ্রুপ গড়ে তুলছি, যাতে সাংগঠনিক কাজ করা যায়।’

‘তবে উদ্যোগটি বিএনপির লোকদের সামনে রেখে করা হলেও এতে জামায়াতের লোকজন পুনর্বাসিত হচ্ছে’ বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের একজন শীর্ষ নেতা।

এদিকে জামায়াতপন্থী নেতা-কর্মীদের নিয়ে সংগঠিত আমার বাংলাদেশ (এবি) পার্টিতে চলছে দলবদলে হিড়িক। দলের যুগ্ম আহবায়ক ড. সাহেদ চৌধুরীর নেতৃত্বে ১৬জন নেতাকর্মী মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের বাংলাদেশ কল্যাণ পার্টিতে যোগ দিয়েছেন শুক্রবার (১০ সেপ্টেম্বর)। এ সময় যোগদানকারীগণ ‘দেশ ও জাতির পুনর্গঠনে নতুন নেতৃত্বে কাজ করার’ আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত বছরের ২ মে বিএনপি-জামায়াত আমলের সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীকে আহবায়ক ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জুকে সদস্য সচিব করে এবি পার্টি গঠন করা হলে তাকে ‘নতুন আঙিকে জামায়াতের প্রত্যাবর্তন’ বলে সমালোচনা করা হয়। বিশ্লেষকরা বলছেন, ‘জামায়াত সমর্থকদের নবগঠিত দল থেকে আরেকটি নতুন দলে লোকজনের যোগ দেওয়ার বিষয়টি বিশেষ কোনও রাজনৈতিক উদ্দেশ্য ও কৌশলের অংশ কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD