শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

‘ক্রাউন জুয়েল’ সম্মানে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার ও ক্রাউন জুয়েল (মুকুটমনি) সম্মানে ভূষিত হওয়ায় আনন্দ মিছিল করেছে আওয়ামী মৎসজীবী লীগ।

শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান, কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের নেতৃত্বে আনন্দ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে এক পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

এসময় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো. আবুল বাশার, মুহাম্মদ আলম, মো. আনোয়ারুল ইসলাম, ডা. মমতাজ খানম, মো. নাসির উদ্দিন মানিক, মঞ্জুর কাদের মোহন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিউল আলম শফিক, দপ্তর সম্পাদক এম এইচ এনামুল হক রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক মো. সাঈদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান কমল, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. খাদিজা পারভীন, সাংগঠনিক সম্পাদক এস.এম মামুন সিদ্দিকী, মো. হাবিবুর রহমান, গফ্ফার কুতুবী উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইউসুফ আলী বাচ্চুসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন থানার নেতারা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে লায়ন শেখ আজগর নস্কর বলেন, দারিদ্র দূরীকরণ, বিশ্বের সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সর্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার পেয়েছেন মৎস্যবান্ধব সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই পুরস্কার দেশের জনগণকে উৎসর্গ করে শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস চলাকালেও এসডিজি প্রচারণা কার্যক্রম চালাতে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ক্রাউন জুয়েল (মুকুটমনি) উপাধিতে ভূষিত করেন। জননেত্রী শেখ হাসিনার এই অর্জন বাংলাদেশের প্রতিটি মানুষের। শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। এই উন্নয়নের ধারা আগামী দিনে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মৎস্যজীবী লীগের প্রতিটি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD