শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

বৈরি আবাহাওয়ায় সেন্টমার্টিনে প্রায় ৩০০ পর্যটক আটকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনে ট্রলার ও স্পিডবোট যোগে বেড়াতে গিয়ে বৈরি আবাহাওয়ার কারণে প্রায় ৩০০ পর্যটক আটকা পড়েছে। আবাহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে নিরাপদে রাখার ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন।

রোববার (১৭ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বজোনের সেন্টমার্টিন স্টেশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

কোস্টগার্ডের ওই কর্মকর্তা জানান, প্রায় ৩০০ পর্যটক বৈরি আবাহাওয়ার কারণে আটকা পড়েছে। আবহাওয়া কেটে গেলে তাদের টেকনাফের উদ্দেশ্যে পাঠানো হবে।

সি প্রবাল রিসোর্টের মালিক আব্দুল মালেক বলেন, ‘যারা আটকা পড়েছেন তারা মূলত দুই থেকে তিনদিন আগে আসছে। জাহাজ চলাচল বন্ধ থাকায় এসব পর্যটক স্পিডবোট ও ট্রলারে এসেছে। আজকে তাদের ফেরতর যাওয়ার কথা ছিল। কিন্তু বৈরি আবাহাওয়ার কারণে কোন ট্রলার বা স্পিডবোট যেতে দেয়নি কোস্টগার্ড।’

তিনি আরও জানান, আমাদের রিসোর্টেও ১৫ পর্যটক আছে। যারা এখানে নিরাপদে রয়েছে। হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ফেরত যাবেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘মূলত ট্রলার ও স্পিডবোটে আসতে পারেনি বৈরি আবাহাওয়ার কারণে। হয়তো কোস্টগার্ড ট্রলার বা স্পিডবোট আসতে দেয়নি। বৈরি আবাহাওয়া সেরে গেলে তাদের ফেরত আনা হবে। সেখানে তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD