বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রোমানিয়ায় বৈধ হওয়ার সুযোগ বাংলাদেশি কর্মীদের মুক্তিযুদ্ধে শহীদের নির্ভুল তালিকা তৈরি হচ্ছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চুক্তি না করা পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ থাকবে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বৃহস্পতিবার সংবিধান সংশোধনে কমিটি গঠনের উদ্যোগ সরকারি দলের, নাম দিতে সময় নিলো বিরোধী দল গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

নাম বদলাচ্ছে না ফেসবুক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে মার্ক জাকারবার্গের মূল প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হলেও ফেসবুক অ্যাপের নাম বদলাচ্ছে না। জানা গেছে মার্ক জাকারবার্গের কোম্পানির নতুন নাম হচ্ছে ‘মেটা’। নতুন যে নামে সংস্থাটি (মেটা) আত্মপ্রকাশ করছে তার অধীনে একটি অ্যাপের নাম হয়ে থাকবে ফেসবুক। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানায়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) নতুন নাম ঘোষণা করেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এখন থেকে ‘মেটা’ নামে ব্যবসায়িক সব কার্যক্রম পরিচালনা করবে কোম্পানিটি। অপরিবর্তিত থাকবে ফেসবুকের অধীনে থাকা সব অ্যাপসগুলোর নাম। খবর, ফোর্বস।

এমন একটি সময় নতুন নামটি ঘোষণা করা হলো যখন ব্যবসায়িক কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সরকারি তদন্তের মুখোমুখি হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। সরকার ও বিরোধী দলের নেতাদের ব্যাপক সমালোচনার মুখোমুখি হচ্ছে প্রযুক্তি জায়ান্ট।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, মূল প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হলেও ফেসবুক অ্যাপের নাম বদলাচ্ছে না। নতুন যে নামে সংস্থাটি আত্মপ্রকাশ করছে তার অধীনে একটি অ্যাপের নাম হয়ে থাকবে ফেসবুক।

জাকারবার্গ বলেন, গ্রিক শব্দ বিয়ন্ড (Beyond) থেকে মেটা (Meta) শব্দ এসেছে। এই নাম কোম্পানিকে ভালো অবস্থানে নিয়ে যাবে।

তবে মেটার অধীনে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের নাম আগের মতোই থাকছে।

ছয় বছর আগে গুগল যেভাবে মাদার কোম্পানি অ্যালফাবেট তৈরি করেছিল, ফেসবুকের নতুন ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও একই মডেল অনুসরণ করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD