মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে আরও দুই পত্রিকা ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ গ্রিনল্যান্ডে দুটি সামরিক ঘাঁটি চালু করছে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বলল ইরান শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেল ৫৭২ কঙ্কাল নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

আরব আমিরাতে করোনার ‘ভুল তথ্য’ ছড়ালেই সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস সম্পর্কিত যেকোনও ধরনের ভুল তথ্য ছড়ালে ২০ হাজার দিরহাম (৪ লাখ ৬০ হাজার টাকা প্রায়) জরিমানার বিধি চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি , স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য স্বাস্থ্য সংস্থাগুলোকে ‘প্রকৃত তথ্য’ প্রকাশের দায়িত্ব দিয়েছে দেশটির সরকার।

শনিবার আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানায়, যেকোনও ব্যক্তির জন্য মিথ্যা, বিভ্রান্তিকর বা সরকারি ভাবে যে ঘোষণা দেয়া হয়নি সেধরনের মেডিকেল তথ্য বা নির্দেশনা প্রিন্ট, অডিওভিজ্যুয়াল, সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে প্রচার বা প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে।

মূলত করোনাভাইরাস সম্পর্কিত গুজব প্রতিরোধেই এমন কঠোর ব্যবস্থা নিয়েছে আমিরাতের সরকার। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ জন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩০২ জন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD